বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়কের চারলেন প্রকল্পের অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ভূমির ও স্থাপনার মালিকদের মধ্যে ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌর ভূমি অফিসে আয়োজিত অনুষ্ঠানে জনগণের দোরগোড়ায় প্রশাসন এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করেন।
২৫ জন ক্ষতিগ্রস্ত ভুমি ও স্থাপনা মালিকের মধ্যে ১৫ কোটি ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ মোস্তারি কাদেরির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু,, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, চারলেন প্রকল্প পরিচালক মো. খোরশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক, টাঙ্গাইলের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুখময় সরকার প্রমুখ।