মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

সিরাজগঞ্জে বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার যমুনা নদীর পঞ্চসোনা নামকস্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মিলন (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে ওই গ্রামের অধিবাসী এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।

র‍্যাব -১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ রহমতুল্লাহ তাকে ২ লাখ ৮০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন। এদিকে র‍্যাবের সদস্যরা ওই এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযানে স্থানীয়দের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই এই অভিমত ব্যক্ত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com