বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালবাগ এলাকায় ট্রাক-সিএনজি (অটো রিক্সা) সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছে।
নিহত লিটন প্রামানিক (৩৫) হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আফসার প্রামানিকের ছেলে। সে গাজীপুর জেলায় একটি পোশাক কারখানায় তার কর্মস্থলে যাচ্ছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন (ওসি তদন্ত) বলেন, শনিবার সকাল ছয়টার দিকে ঝিটকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে সিএনজিটি বিপরীতগামী কাঠ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সিএনজির ওপর ওঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যায় যাত্রী লিটন প্রামানিক।
গুরুতর আহত হয় সিএনজি চালকসহ আরো চারজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মুন্নু জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।