রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা : ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এখনও স্কুল কলেজ বন্ধ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে স্কুল কলেজ বন্ধের কথা উঠেছে। সরকার করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা নেই তা নয়। সে রকম কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’

ওবায়দুল কাদের আজ শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে লিফলেট বিতরণের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন শেষে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং মানুষের হাতে লিফলেট তুলে দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির অভ্যন্তরে প্রবেশ করেছে। তাদের উচিত আগে নিজেদের ঘরের করোনা দূর করা। সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com