রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ায় বিদেশ ফেরত নয়জন হোম কোয়েরেন্টাইনে

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় বিদেশ ফেরত আরো পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে  রাখা হয়েছে। তাদের আগামী দুই সপ্তাহ বাহিরে বের না হতে অনুরোধ করা হয়েছে।

এ নিয়ে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। বগুড়া সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এর সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. সামির হোসেন মিশু জানান, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে বগুড়ার বাড়িতে ফিরে আসা নয় প্রবাসিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে অবস্থা ভালো হলেও আগামী দুই সপ্তাহ বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এদের শরীরে করোনা ভাইরাস পাওয়া না গেলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে সোনাতলা উপজেলায় পাঁচজন, নন্দীগ্রামে দু’জন, সারিয়াকান্দিতে একজন ও বগুড়া সদরে একজন।

বগুড়ার সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিদেশ ফেরত ব্যক্তিরা সুস্থ আছেন। তিনি বিদেশ থেকে আসা জনগণকে সিভিল সার্জন কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো জানান, বিদেশ ফেরত জনগণের প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে নজরদারি করা হচ্ছে। কেউ স্বেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা না করালে স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাদের দুই সপ্তাহ বাড়িতে থাকতে অনুরোধ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com