বাংলা হেডলাইনস: বাংলাদেশের ২৩ জন ছাত্রকে সরকারের খরচে একটি ফ্লাইটে ভারত থেকে ঢাকায় আনা হয়েছে আজ শনিবার।
এর আগে এই ছাত্রদের চীনের উহান থেকে ভারতে আনা হয় এবং কোয়ারেন্টাইনে রাখা হয় দিল্লিতে। উল্লেখ্য যে ভারত সরকার বিনাখরচে ভারতের নাগরিকদের সাথে এই ২৩ জন বাংলাদেশি ছাত্রদের চীন থেকে আনে এবং দিল্লিতে কোয়ারেন্টাইনে রাখে।
বাংলাদেশ সরকার সবসময় এই ছাত্রদের সাথে এবং ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ রাখে এবং সকল উদ্যোগ নেন তাঁদের সুবিধার জন্য, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যেহেতু ছাত্রদের কারও শরীরে করোনা ভাইরাস উপস্থিতি নাই তাই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের কোয়ারেন্টাইনে থেকে ছেড়ে দেন।