শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

নিরাপদ জায়গায় বিদ্যুতের খুঁটি স্থাপনের দাবিতে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যালয় মাঠের উপর দিয়ে পল্লিবিদুতের লাইন টানার চেষ্টার প্রতিবাদে ক্ষুদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭৩ নং ঘুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে ৩৩ হাজার ভোল্টের প্রবাহিত বিদ্যুতের পল্লিবিদ্যুতের একটি খুটি রয়েছে। ওই খুটিটি স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পল্লিবিদ্যুতের স্থানীয় অফিসে আবেদন করেছে।

সম্প্রতি ধামরাই থেকে মির্জাপুরে আসা বিদ্যুৎ লাইনের একটি খুটি ওই বিদ্যালয়ের মাঠে স্থাপনের চেষ্টা করা হয়।এর প্রতিবাদে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা শনিবার সকালে বিদ্যালয়ের সামনে উয়ার্শী- বালিয়া সড়কে মানববন্ধন করে।

এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয়দের অনেককেই অংশ নিতে দেখা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। একাধিক খুটি তাদের জন্য ঝুকিপুর্ণ।

টাঙ্গাইল পল্লিবিদ্যুতের মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মোরশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোন সমস্যা করে তারা কোন কাজ করবেন না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com