বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মারুফ নাইম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে রাজশাহী কোর্ট স্টেশন মহল্লার খোকনের ছেলে।
ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।