রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁয় হোম কোয়ারেন্টাইনে ৪৪ বিদেশ ফেরত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় বিদেশ থেকে আসা ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে।

সোমবার  এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে  নওগাঁ সদর উপজেলায় ১, রানীনগরে ২, আত্রাইয়ে ১২ জন, মহাদেবপুরে ২, বদলগাছীতে ৩, ধামইরহাটে ১, নিয়ামতপুরে ২ ও সাপাহার উপজেলায় ২১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিভিল সার্জন  বলেন, সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রামের বাড়িতে এসেছেন। এজন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

যদি ১৪ দিনের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় নওগাঁর রাণীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শয্যাবিশিষ্ট আলাদা করোনা আইসোলেশন ইউনিট, সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য পৃথক দুইটি রুমে দুইটি করে মোট চারটি বেডসহ অপর উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে উপজেলার সব উপ-স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকগুলোর উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com