মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে ১ পুলিশ সদস্যসহ ৩ কারারক্ষী গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অন্যরা কারারক্ষী।

রোববার বিকেলে ছিনতাই মামলায় তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ ভায়াট এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ও আরএমপির রিজার্ভ ফোর্সের কনস্টেবল সেলিম হোসেন (২২), বগুড়া জেলার গাবতলি থানার রহিমাপাড়া এলাকার অমল চন্দ্রের ছেলে কারারক্ষী অভি মান্য (২৬), সোনাতলার তেকানী এলাকার আব্দুল জলিল আকনের ছেলে কারারক্ষী তোফায়েল (২৫), চাঁপপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গার মৃত খাইরুল ইসলামের ছেলে কারারক্ষী রবিউল আউয়াল রুবেল (২৩)।

ওসি শাহাদাত হোসেন জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান তার আত্মীয় জনিকে সাথে নিয়ে টি-বাঁধ থেকে পায়ে হেটে ফিরছিল।

এ সময় শিমলা পার্কের পাশে চারজন ব্যক্তি নিজের রাজপাড়া থানার পুলিশ সদস্য পরিচয় দেন খুরশিদ ও জনিকে আটক করে শরীর তল্লাশী করে। এর পর তাদের আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে মাদক মামলা দিয়ে ফাঁসিয়ে দেযার হুমকি দেয। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করলে তাদের দুইজনকে টেনে-হেচড়ে বাঁধের নিয়ে যায় এবং মারধোর করে। এক পর্যায়ে তারা খুরশিদ ও জনির কাছ থেকে দুই হাজার টাকা কেড়ে নেয়। সেই সাথে বিষয়টি পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ওসি আরো বলেন, ঘটনার পরপরই খুরশিদ জাহান ও জনি রাজপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। সাথে সাথে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খুরশিদ তাদের সনাক্ত করলে পুলিশ এক পুলিশ ও দুই কারারক্ষীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরেক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত হোসেন বলেন, আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে দন্ড বিধি আইনের ৩৯৪ ও ৪১১ ধারার অভিযোগ এনে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় আটক দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com