বাংলা হেডলাইনস: দেশে আরও তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই পরিবারের তিন জনের মধ্যে একজন নারী ও দুইজন শিশু।দেশে এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ জন।
৮ জনের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সোমবার এক প্রেস ব্রিফিঙে এই তথ্য জানান।
তিনি বলেন নমুনা পরীক্ষা করে আরও তিনজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে। নতুন তিনজন করোনা ভাইরাস আক্রান্ত একই পরিবারের সদস্য। তাদের একজন মহিলা ও দুইজন শিশু।
আইইডিসিআর পরিচালক বলেন এই পরবর্তী তিনজন আগে যারা নিশ্চিত হয়েছিল তাদের মধ্যে একজনের পরিবারের সদস্য। সর্বমোট এখন ৮ জনের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে।