মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়াশিকার নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি  গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো,চাঁপাইনবাবগঞ্জের জিয়ানগর হুজরাপুর গ্রামের ওমর ফারুক (২০) ও চাঁদলয় মিরের বাগান গ্রামের আঃ রাকিব (৩৪)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এমএমএইচ ইমরান মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।এসময় ঢাকা অভিমূখী চালভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২২১ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয় এবং ওই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com