রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মধ্যরাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আতশবাজি ও হিলিয়াম বেলুন উড্ডয়নের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরপর সকাল ৮টা ১৫মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ভাসানী পরিষদ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১০০ টি ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com