শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে এক আসামীর মৃত্যুদন্ডাদেশ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ- মানিকগঞ্জের দৌলতপুরে শিশু ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামী শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত সাধু জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের লতিফ শেখের ছেলে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মামলার রায়ে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর রাতে আসামী শাহাদত হোসেন সাধু তার স্ত্রীর বোনের মেয়ে আখি আক্তারকে (১৪ বছর বয়সী) ঢাকার সাভার মায়ের বাড়ি থেকে নানীর বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে দৌলতপুরের শ্যামপুরে গ্রামে একটি পরিত্যক্ত ডিপ মেশিন ঘরে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরে লাশটি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে।

এই ঘটনায় পরের দিন শিশুর মা বাদি হয়ে সাধুকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করেন।পরে পুলিশ সাধুকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই আবদুল হাই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। চার্জশীট ও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক আসামী শাহাদত হোসেন সাধুকে মৃত্যুদন্ডাদেশ দেন।

এতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রক্ষের আইনজীবী ও নারী ও শিশুদমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নুরুল হুদা রুবেল বলেন, এই রায়ে বিচারের সঠিক প্রয়োগ হয়েছে। এতে কোন মানুষই জঘন্যতম এই ধরণের কাজ করতে সাহস পাবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com