বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’

ছাউনি ধ্বসে মৃত্যুর ঘটনায় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন প্রধান গেটের ছাউনি ধ্বসে পড়ে স্কুল ছাত্রসহ ৪ জন নিহতের ঘটনায় অধ্যক্ষসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

তাড়াশ থানার এসআই ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহত তোজাম আলীর মেয়ের জামাই আব্দুস সাত্তার বাদী হয়ে ওই কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চুসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে সকালে এই মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর অধ্যক্ষ পলাতক রয়েছেন। তার নিজ উদ্যেগে ওই কলেজের প্রধান গেটের নির্মাণ কাজ চলছিল।

উল্লেখ্য, উক্ত গুল্টা বাজার হাটের দিন মঙ্গলবার বিকেল পৌনে ৪ টার দিকে ওই কলেজের প্রধান গেটের ছাউনির নিচে স্কুল ছাত্রসহ উল্লেখিত ৪ জন অবস্থান করছিল। এ সময় নির্মাণাধীন ওই গেটের ছাউনি ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহতদের বাড়িতে এখনও শোকের মাতম চলছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com