রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৫৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: করোনা ভাইরাসে আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামায স্থগিত করেছে কর্তৃপক্ষ । মসজিদটির প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা, কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী আকার ধারণ করায় এবং বাংলাদেশে ইতিমধ্যে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার কারণে, ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০১ গম্বুজ মসজিদে জুমার নামজ সাময়িকভাবে স্থগিত করা হলো।

সাময়িক অসুবিধার জন্য কল্যাণ ট্রাষ্টের চেয়রম্যান রফিকুল ইসলাম সকলের নিকট দুঃখ প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।     

রফিকুল ইসলামের ছোট ভাই আব্দুল করিম ব্যাপারটি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে মসজিদে জুমার নামায বন্ধ করার ঘোষণা দিতে বলেছেন। এই জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি । যদিও এ মসজিদটিতে শুধু শুক্রবারে জুমার নামাজ অনুষ্ঠিত হয় ।তাই প্রতি জুমায় প্রচুর মুসুল্লীদের ভিড় জমে জুমার নামাজ আদায়ের জন্য।

উল্লেখ্য ২১০ গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথলিয়া গ্রামে অবস্থিত।

১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com