বাংলা হেডলাইনস: বাংলাদেশে আরও তিনজন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী।তারা তিনজনই একই পরিবারের সদস্য। এই নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ ব্রিফিঙে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এই তথ্য জানান।
তিনি বলেন আক্রন্তের মহিলা বয়স ২২ বছর, পুরুষের বয়স একজনের ৩২ বছর এবং আর একজনের বয়স ৬৫ বছর।তাদের ইতালি ফেরত ব্যক্তির থেকে সংক্রমণ হয়েছে করোনা ভাইরাস।
তিনি জানান নতুন করে এখনও মৃত্যু খবর নেই সুতারং বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ জন।
মহাপরিচালক বলেন, সুখবর হলো, এখনও করোনা ভাইরাস সংক্রমণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।