বাংলা হেডলাইনস খুলনা: দাকোপে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিয়ম না মানায় এক জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানাযায়, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমক রোগ প্রতিরোধে গনসচেতনতা মূলক প্রচারের অংশ হিসেবে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কামিনিবাসিয়া গ্রামের মৃত রাজেশ্বর রায়ের কন্যা হরিমতি আউলিয়া (৫২) কে রোগ সংক্রমন প্রতিরোধকল্পে কোয়ারেন্টাইন নিয়ম অমান্য করার অপরাধে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ভ্রামম্যাণ আদালত বসিয়ে ৫শত টাকা জরিমানা আদায় করে।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের প্রমুখ।সে গত দুদিন আগে ভারত থেকে আসে।