বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

মানিকগঞ্জে গণজমায়েত করে বিয়ের আয়োজনের অপরাধে কনের বাবাকে কারাদন্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় গণজমায়েত করে বিয়ের আয়োজন করায় দায়ে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার  বিকেলে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামের মো. ফরমান আলী।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম  বলেন, করোনা  ভাইরাসরোধে আমরা ইতোমধ্যে যে কোন ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে। জন প্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।

ইতোমধ্যে ২টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমান আলী মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com