বাংলা হেডলাইনস খুলনা : খুলনার ২৪ নং ওয়ার্ডের সকল মসজিদে করোনা প্রতিরোধে সাবান বিতরণ করা হয়েছে। দুদকের পিপি এ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ নিজ উদ্যোগে এ সাবান বিতরণ করেন।
শনিবার নগরীর গল্লামারী ব্যাংক কলোনী মসজিদ থেকে সাবান বিতরণ কার্যক্রম শুরু করা হয়। মোসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসায় এসে এ কার্যক্রম শেষ হয়। ওয়ার্ডের মোট ১৯ টি মসজিদে মুসল্লিদের হাত ধোয়ার জন্য এ সাবান বিতরণ করা হয়।
মসজিদভেদে ১৫ টি থেকে ৩০ টি সাবান দেওয়া হয়। এ ব্যাপারে শেখ সেলিম আল আজাদ জানান,মুসল্লিদের করোনা প্রতিরোধের জন্য তিনি সাবান বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রতিটি মসজিদের কলে সাবান বেধে দেওয়া হয়েছে। মুসল্লিরা এ সাবানে হাত ধুয়ে মসজিদে প্রবেশ করতে পারবেন। সাবান বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সবুর,শেখ শামিম,বীমা কর্মকর্তা কামরুজ্জামান খোকন প্রমূখ।