বাংলা হেডলাইনস: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা ২ জন। এছাড়া নতুন করে আরও ৪ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য দেন।যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বয়স ৭৩ বছর।এছাড়া আর কোন তথ্য দেননি।
নতুন আক্রান্তদের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি সংবাদ সম্মেলনে।