শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

নাগরপুরে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপিসহ কয়েকজনের হাতে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে নাগরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ।

শনিবার  কলেজ শিক্ষক মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় দোষীদের শাস্তির দাবিতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়।

দোষীদের শাস্তির দবিতে আগামী ২৩ মার্চ কর্মবিরতি, ২৪ মার্চ স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান, শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বখাটেদের সনদ বাতিলের জন্য আবেদন, শিক্ষা মন্ত্রনালয়কে ঘটনার সার্বিক বিষয় অবহিতকরন, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারদলীয় নেতৃবৃন্দকে অবহিতকরন সহ নানাবিধ কর্মসূচী গ্রহন করে।

নাগরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো.মুক্তা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষকরা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমীনকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com