বাংলা হেডলাইনস: বাংলাদেশে আরও নতুন তিনজন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের দুজন পুরুষ ও একজন নারী।এতে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।
আজ রোববার বিকেলে রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন আক্রান্তের দুজন বিদেশ ফেরত এবং অন্যজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। ২৭ জনের মধ্যে মোট ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২০ জন চিকিৎসাধীন আছে। মোট মৃতের সংখ্যা ২ জন।