মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

এখন দায়িত্বহীন কথা বলার সময় নয়।।তথ্যমন্ত্রী বিএনপিকে

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বিএনপি’র উদ্দেশে বলেছেন, ‘দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন সময় হচ্ছে, সমস্ত দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করোনা’র মহাদুর্যোগ থেকে দেশকে, দেশের মানুষকে, জাতিকে রক্ষা করা।’

আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতৃবৃন্দের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ-জাতি, পৃথিবী যখন এমন একটি মহাদুর্যোগের ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। যেমন গতকাল রিজভী সাহেব বলেছেন, ‘আওয়ামী লীগ করোনার চেয়েও ভয়ঙ্কর’। এর ক’দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, ‘আওয়ামী লীগ করোনায় আক্রান্ত’। এ ধরনের দায়িত্বহীন বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার সময় এটি নয়। এখন রাজনীতি করার সময় নয়। এখন সময় হচ্ছে সমস্ত দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে দেশের মানুষকে জাতিকে রক্ষা করা।

‘অনেকে টেলিভিশনে টক’শোতে গিয়েও নানাধরনের কথা বলছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াই’ বলেন ড. হাছান মাহ্‌মুদ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com