সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

করোনা মোকাবিলায় চীনের সর্বাত্মক সহায়তার আশ্বাস।।স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন ‘চীন যখন করোনা আক্রান্ত ছিলো বাংলাদেশ তখন চীনকে সহায়তা করেছিলো। এখন চীনও বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে। চীন বাংলাদেশকে চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ চীনের এই বন্ধুসুলভ মনোভাব কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে ।’

আজ স্বাস্থ্যমন্ত্রী বারিধারাস্থ নিজ বাসভবনে চীনের রাষ্ট্রদূত লী ঝিমিং এর সাথে করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন, পিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড, কিট, পিপিই-সহ সবধরণের প্রস্তুতির কথা জানান তিনি। চীনের রাষ্ট্রদূত লী ঝিমিং করোনা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com