বাংলা হেডলাইনস: বাংলাদেশে আরও একজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জন।
এদিকে নতুন ৬ জন (১ জন মৃতসহ) করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট করোনা আক্রান্তের রোগী সংখ্যা দাঁড়ালো ৩৩। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে একজন নার্স রয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সাব্রিনা ফ্লোরা বলেন গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এই ৬ জনের মধ্যে ১ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছে।
তিনি বলেন নতুন ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৩০ মধ্যে ১ জন, ৩০ থেকে ৪০ এর মধ্যে ২ জন, ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ষাট ঊর্ধ্ব ২ জন। ৬ জনের মধ্যে দেশের বাইরে থেকে এসেছেন ২ জন, ভারত ও বাহারাইন থেকে।
পরিচালক বলেন এ পর্যন্ত একজন চিকিৎসক ও দুইজন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত। এ পর্যন্ত ৬২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
সেব্রিনা বলেন বিশ্বে এই পর্যন্ত সর্বমোট রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ১৪২। ২৪ ঘণ্টায় মোট রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৯ এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৭৮৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬০০। দক্ষিণ এশিয়ায় সর্বমোট রোগীর সংখ্যা ১২৫৭ এবং গত ২৪ ঘণ্টায় ২৭৮।সর্বমোট মৃত্যুর সংখ্যা ৪৫ এবং গত ২৪ ঘণ্টায় ৭ জন।