বাংলা হেডলাইনস:; করোনাভাইরাস বিস্তাররোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে খোলা থাকবে হাসপাতাল, জরুরী সেবা, কাঁচাবাজার ও ফার্মেসী । গণপরিবহন চলাচল সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই নির্দেশনা ঘোষণা।
আনোয়ারুল ইসলাম জানান, আগামীকাল ২৪ মার্চ ২০২০ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সশস্ত্র বাহিনী প্রশাসনকে সহায়তায় নিয়োজিত হবে। সেনাবাহিনী বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের কেউ নির্ধারিত কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক সময় পালনে ত্রুটি/অবহেলা করছে কিনা তা পর্যালোচনা করবে।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ জন ডাক্তার প্রস্তুত রাখতে বলেছেন করোনা চিকিৎসায়। এছাড়া নিম্ন আয়ের ব্যক্তিদের সরকার সহায়তা করবে।
মন্ত্রীপরিষদ সচিব বলেন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে করোনা প্রতিরোধে ১০টি নির্দেশনা দিয়েছেন।