বংলা হেডলাইনস খুলনা: করোনা ভাইরাস বিস্তাররোধে খুলনা থেকে ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বুধবার সকাল থেকে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতির যৌথ সিদ্ধান্তে বুধবার খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার সব বাস বন্ধ করে দেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। তবে খুলনার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করবে বলে জানান তিনি।