বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস বিস্তাররোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় আজ ঘোষণা দেন যে ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার দেশবাসী, মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহণ লক ডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, ওষধ, জরুরী সেবা, জ্বালানী, পচনশীল পণ্য পরিবহণ এই নিষেদাজ্ঞার বাইরে থাকবে’।