বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে কোভিড-১৯ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ জন।
আজ বুধবার আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনাআ ফ্লোরা এক অনলাইন প্রেস ব্রিফিঙে এই তথ্য জানান।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন কোন রোগী শনাক্ত হয়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায় আগের একজন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে।২১ মার্চ থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন পুরুষ। বয়স ৬৫ বছর, তাঁর ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল।
তিনি বলেন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২ জন। এ পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ৩৯।
এক প্রশ্নের উত্তরে আইইডিসিআর এর পরিচালক বলেন লিমিটেড স্কেলে দুটো জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন হয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি। লোকাল ট্রান্সমিশন হয়ে থাকতে পারে বলেই সে এলাকাটি সামাজিক ভাবে বিচ্ছিন্ন করে প্রতিরোধের জন্য নিয়ন্ত্রনের জন্য কার্যক্রম হাতে নিয়েছি।