মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালী জাতির উপর বর্বর হামলা এবং হত্যাযজ্ঞ স্মরণে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ গভীর ভারাক্রান্ত হৃদয়ে ‘গণহত্যা দিবস’  পালন করে।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে  রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

বাণীগুলো পাঠ করেন যথাক্রমে দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) দেওয়ান আলী আশরাফ এবং মিনিস্টার (প্রেস) শামিম আহমদ, দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, পাকিস্তান সেনাবাহিনী ২৫শে মার্চ রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালীদের উপর নির্বিচারে গুলীবর্ষন ও হত্যাযজ্ঞ শুরু করে।

এই হত্যাযজ্ঞ অভিযানের নাম দেয়া হয়েছিল “অপারেশন সার্চলাইট”। তিনি এই হত্যাকা-কে মানব ইতিহাসে ও নিকৃষ্টতম হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেন।

রাষ্ট্রদূত বলেন, “অপারেশন সার্চলাইট” চলাকালীন পাকিস্তানী সেনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডীর বাসভবন ঘেড়াও করে। পাক সেনারা বঙ্গবন্ধুর বাসভবনে প্রবেশের পূর্বমুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু তাঁর এক লিখিত বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বাঙালি জাতিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর নির্দেশে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রথম সচিব এবং চ্যান্সারী প্রধান মো: মাহমুদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com