শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় আইসোলেশন ইউনিটে ২জন ভর্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: করোনা ভাইরাস সন্দেহে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ২ জনকে ভর্তি করা হয়েছে।

বুধবার  দিবাগত রাত ২ টায় তাদেরকে ভর্তি করা হয়। এরা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ জানান, বুধবার রাতে জ্বর অবস্থায় এক নারীকে তার বন্ধবী হাসপাতালে নিয়ে এসেছে। তার সিনড্রম দেখে বান্ধবীসহ করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে।

যেহেতু তারা একত্রে এসেছে তাই দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখনো ভাল আছে। যদি সিনড্রম বাড়ে তাহলে আইইডিসিআরে রক্তের নমুনা পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) একজন পুলিশ সদস্য ও তার পিতাকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে দিকে তাদের মেডিকেল  হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের  (কেএমপি) পুলিশ লাইনের কনস্টেবল। তার সেবায় নিয়োজিত থাকায় বাবাকেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা মাগুরা সদর উপজেলার কাপাশাটি গ্রামের বাসিন্দা। পুলিশ সদস্য এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া প্রথম রোগী।

তারাও এখনো সুস্থ আছে বলে জানিয়েছেন ডা. শৈলেন্দ্রনাথ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com