শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় কোয়ারেন্টাইনে ১৬৭৪ , একদিনে বেড়েছে ১২৬

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় বৃহস্পতিবার  পর্যন্ত বিদেশ ফেরৎ ১৬৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ৭৬ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

বুধবার  পর্যন্ত খুলনা হোম কোয়ারেন্টাইনে ছিল ১৫৪৮ জন। সেই হিসেবে গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে ১২৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ১০টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোয়ারেন্টাইনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপে ৯৩ জন, বটিয়াঘাটায় ৮১ জন, রূপসায় ১০৫ জন, তেরখাদায় ২৯ জন, দিঘলিয়ায় ৫২ জন, ফুলতলায় ৫৭ জন, ডুমুরিয়ায় ৭৬ জন, পাইকগাছায় ১১৭ জন, কয়রায় ১৯২ জন, খুলনা মহানগরীতে ৮৭২ জন।

ছাড়পত্র পেয়েছেন দাকোপের ১২ জন, বটিয়াঘাটায় ৭ জন, রূপসায় ১০  জন, পাইকগাছায় ২০ জন, কয়রায় ১৮ জন, দিঘলিয়ার ৫ জন, তেরখাদার ৩ জন ও খুলনা মহানগরীতে ১ জন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ‘বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com