বাংলা হেডলাইনস: দেশে নতুন আরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। আক্রান্তের ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়ে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত করোনা ভাইরাসের পরিস্থিতি উপর মহাখালীতে অনলাইন প্রেস ব্রিফিঙে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।
তিনি বলেন নতুন আক্রান্ত ৫ জনই পুরুষ। তাদের মধ্যে একজন বিদেশ ফেরত। তিনজন চিহ্নিত করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় সংক্রমণ হয়েছে। বাকি একজনের সংক্রমণের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে।
আইইডিসিআর এর পরিচালক বলেন যে ৫ জন আক্রান্ত হয়েছে তদের দুজন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং একজন আছেন ষাট উপর বয়স।
নতুন কোন মৃত্যু নেই।