বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বাংলাদেশ মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮।
নতুন ৪ জন আক্রান্তের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন।
আজ শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন নতুন আক্রান্তের মধ্যে তিনজন আগে চিহ্নিত করোনা আক্রান্তের রোগীর সংস্পর্শে এসেছিলেন। বাকি একজনের বিস্তারিত তথ্য অনুসন্ধান চলছে।
তিনি বলেন ৪ জন আক্রান্তের মধ্যে দুই জন ঢাকায় ২ জন ঢাকার বাইরে। যে দু জন ডাক্তার আক্রান্ত তারা করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দিয়েছিলেন। ৪ জন আক্রান্তের মধ্যে ২ জন দীর্ঘ মেয়াদী রোগে ভুগছেন। তবে ৪ জনের অবস্থা ভাল আছে।
আইইডিসিআর পরিচালক বলেন ৪ জনের মধ্যে বয়সের বিভাজন ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন।
এক প্রশ্নের জবাবে মীরজাদী জানান সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন আছে। এটা তাদের নজরদারিতে রয়েছে।