মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

করোনা পরিস্থিতিতে খালেদার মুক্তিতে বিএনপির জমায়েত চরম দায়িত্বহীনতা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস পরিস্থিতিতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শত শত নেতাকর্মীর জমায়েত চরম দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে  তিনি এ মন্তব্য করেন।        

তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পেয়েছি যে গত পরশুদিন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছু ভুলে গিয়ে মানবিক কারণে তাঁর ক্ষমতা বলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বেগম জিয়ার জামিনের ব্যবস্থা করেছেন। তিনি (খালেদা) কারাগার থেকে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন।
হাছান বলেন, কিন্তু আমরা দেখতে পেলাম দেশের সমস্ত মানুষ যখন বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করার জন্য ঘরে অবস্থান করছে ও স্বাস্থবিধি মেনে চলছে তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গুলশানের বিএনপির কার্যালয় ও রাস্তায় শত শত লোক জমায়েত হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক এই দুর্যোগ মোকাবেলা করার জন্য যখন স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়া বাতিল করা হয়েছে, সেখানে শত শত লোকের জমায়েত চরম দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই নয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com