সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

আরও ৪ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে বাংলাদেশ মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮।

নতুন ৪ জন আক্রান্তের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন।

আজ শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে   মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন  প্রেস ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন নতুন আক্রান্তের মধ্যে তিনজন আগে চিহ্নিত করোনা আক্রান্তের রোগীর সংস্পর্শে এসেছিলেন। বাকি একজনের বিস্তারিত তথ্য অনুসন্ধান চলছে।

তিনি বলেন ৪ জন আক্রান্তের মধ্যে দুই জন ঢাকায় ২ জন ঢাকার বাইরে। যে দু জন ডাক্তার আক্রান্ত তারা করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দিয়েছিলেন। ৪ জন আক্রান্তের মধ্যে ২ জন দীর্ঘ মেয়াদী রোগে ভুগছেন। তবে ৪ জনের অবস্থা ভাল আছে।

আইইডিসিআর পরিচালক বলেন ৪ জনের মধ্যে বয়সের বিভাজন ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন।     

এক প্রশ্নের জবাবে মীরজাদী জানান সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন আছে। এটা তাদের নজরদারিতে রয়েছে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com