বাংলা হেডলাইনস: আইইডিসিআর ছাড়াও ঢাকায় আরও ৪ টি প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করার জন্য। ঢাকার বাইরে চট্টগ্রামে এই পরীক্ষা শুরু করেছে।
আজ এক সংবাদ ব্রিফিঙে এমআইএস এর পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, ঢাকায় আইইডিসিআর ছাড়াও, আইপিএইচ, আইসিডিডিআর,বি, শিশু হাসপাতাল, দেশি নামে একটি বিজ্ঞানভিত্তিক আলাভজনক স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হয়েছে করোনা ভাইরাসে নমুনা পরীক্ষার জন্য।
তিনি বলেন শীঘ্রই ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অফ প্যাথলজি, ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাবরেটরি প্রস্তুত করা হবে।
ডা. হাবিবুর রহমান বলেন ইতিমধ্যে চট্টগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস এই পরীক্ষা করা শুরু করেছে।