বাংলা হেডলাইনস টাঙ্গাইল: দেশে করোনা ভাইরাস সংক্রমনে বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া মানুষকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে সহায়তায় এগিয়ে এলেন মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।
শনিবার তিনি পৌর এলাকার ৩৫০ জন কর্মহীন মানুষকে খাদ্য সুরক্ষা সামগ্রী সহায়তা দেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, সহসভাপতি মীর্জা জাকারিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবাযক আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি তেল,২ কেজি পেয়াজ,৩ কেজিআলু ও একটি সাবান।
শামীম আল মামুন বলেন, তিনি এবং তার ঘনিষ্ট কযেকজন বন্ধু মিলে কর্মহীন মানুষকে সহায়তা করছেন। এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।