বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৪০৩ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন।

শনিবার  ভোর ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে মুন্সিগন্জের মুক্তারপুর এলাকা থেকে ছেড়ে আসা প্রিমিয়াম সিমেন্ট বোঝাই উত্তরবঙ্গগামী একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তার মাঝখানে উল্টে যায় । এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকটির ছাদে যাত্রী হিসেবে থাকা এক নারী ও চার পুরুষসহ মোট পাঁচ জন।

এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হতাহতরা সবাই নিম্ন আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া পাঁচ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com