বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত মোট ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।
আজ শনিবার মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিঙে আইইডিসিআর এর পরিচালক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয় নূতন করে কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।