শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় এক রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  খুলনা  মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুলতান শেখ (৭০)। রোববার সকাল সোয়া ৯টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার তিনি যক্ষায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি হন। মৃত সুলতান শেখ নড়াইল জেলার কালিয়া উপজেলার আব্দুল গফুর শেখের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, মৃত সুলতান শেখ করোনা ইউনিটে ভর্তি থাকলেও তিনি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি ঢাকায় আইইডিসিআর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারা জানিয়েছে তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদও জানিয়েছন, মৃত সুলতান শেখ যক্ষ্মা রোগী ছিলেন। 

প্রসঙ্গত, এর আগেও খুমেক হাসপাতালে মুস্তাহিদুর রহমান নামে এক রোগী মারা যান। তার করোনা উপসর্গ থাকায় আতংক ছড়িয়ে পড়ে, রোগীরা হাসপাতাল ত্যাগ করে। কিন্তু পরবর্তীতে স্যাম্পল পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে রিপোর্ট আসে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com