বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চিন্তিত না হওয়ার এবং যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধামন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহনের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন এই দুঃসময়ে দিনমজুরদের ও শ্রমিকদের খাদ্য পৌঁছিয়ে দেওয়া অত্যন্ত জরুরী।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুস্থ ও দিনমজুরদের তালিকা তৈরির নির্দেশ দেন। আমাদের এদের বিষয়ে ভাবতে হবে। আমাদেরকে তাদের খাদ্য সামগ্রী দিতে হবে।
তিনি বলেন বাঙালি জাতি অতীতে কখনো পরাজিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমাদের এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।