মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিনামূল্যে করোনা চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের চিকিৎসা সরঞ্জাম, পিপিই, কিট্স-সহ গণসচেতনতামূলক লিফলেট বিনা মাশুলে দেশব্যাপী দ্রুত পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় ডাক বিভাগ শনিবার থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে, তথ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের মাধ্যমে এসকল চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে।

এছাড়া টেলিযোগাযোগ বিভাগ ইন্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে ২৪ মার্চ আদেশ জারি করেছে। নির্দেশনার আলোকে বৈশ্বিক এই দুর্যোগের সময়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ   ইন্টারনেট ও টেলিকম সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে টেলিটক ও বিটিসিএল দেশে নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com