শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

খুলনায় করোনা টেস্টের মেশিন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: করোনাভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিকেল কলেজে এসে পৌঁছেছে।
সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপন করা হচ্ছে।  পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ  বলেন, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি  এরপর ইন্সটলের প্রক্রিয়ায় যাবে।
এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি শনিবার পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
কিট প্রসঙ্গে তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোন টেনশন নেই। বলা মাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com