বাংলা হেডলাইনস খুলনা: সুন্দরবনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬’র সাথে বনদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ দুই র্যাব সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ এক বনদস্যুকে আটক করেছে র্যাব।
গুলিবিদ্ধ জলদস্যু ফারুক বাহিনীর প্রধান ফারুক । মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করে।
মঙ্গলবার সকাল পৌনে আটটায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খাল সংলগ্ন বনে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই এলাকায় র্যাব সদস্যরা এখনও তল্লাশি চালাচ্ছেন।
র্যাব-৬ এর সিইও লে. কর্ণেল রওশুনুল ফিরোজ বলেন, সকাল পৌনে আটটায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোদাইল্লা খাল সংলগ্ন বনে র্যাবের নিয়মিত টহলের সময় বনদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। এতে আমাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক বনদস্যুকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।