শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মধুপুরে জ্বর-কাশিতে যুবকের মৃত্যু।। করোনা সন্দেহে পরিবারটি লকডাউন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে জ্বর ও সর্দি কাঁশিতে আক্রান্ত হয়ে হবিবুর রহমান হবি (৩৫) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। অসুস্থ্য হয়ে গত রোববার তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে।

মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। রোববার জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিল। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়েছিল। মঙ্গলবার রক্ত বমি করতে করতে তার মৃত্যু হয়।

দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানান, আইইডিডিসিআর এর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গিয়েছেন। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলো কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত্বাবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com