বাংলা হেডলাইনস: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য ৬৪টি জেলায় এ পর্যন্ত ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা নগদ সাহায্য এবং ৩৯ হাজার ৬ শত ৬৭ মেঃটন চাল বরাদ্দ করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত এ সাহায্য সমগ্র দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
আজ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) এর মাধ্যমে এ তথ্য জানা যায়, পিআইডি’ র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।