শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য বিতরণ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে ৫শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন্‌ ।

এসময় জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে কর্মহীন শ্রমিকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গণপরিবহন বন্ধ ঘোষনার পর থেকে মানিকগঞ্জের শুভযাত্রা পরিবহন, ভিলেজ লাইন, পদ্মা লাইন, যাত্রীসেবা, নবীনবরণ, অটো টেম্পো, অটো রিক্সাসহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা এখন কর্মহীন হয়ে পড়েছে।

তাদের পরিবার পরিজন নিয়ে অসহায়ভাবে দিনাতিপাত করছে। তাদের প্রত্যেকের পরিবারকে চাল, চিড়া, আলু, ডাল, লবণ, গুড়সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com