সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

কাপাসিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত ৭ প্রবাসী

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বুধবার  প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ৭ ইতালি ফেরত প্রবাসীকে অবমুক্ত করা হয়।

ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে গত ১৮ মার্চ রাতে ৭ প্রবাসীকে পাবুরের ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আনা হয়েছিল।

বুধবার সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: আসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার ও কাপাসিয়া থানা পুলিশের উপস্থিতিতে তাদের কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করে দেয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সালাম সরকার জানান, পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল। এই কেন্দ্র থেকে বুধবার সকালে ৭ জন ইতালি ফেরত প্রবাসীকে অবমুক্ত করা হয়। তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন আর অপর ২ জনকে ৪এপ্রিল অবমুক্ত করা হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, স্থানীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমি এমপির সার্বিক সহযোগিতায় ৭ প্রবাসীকে নিরাপদে গাড়ি দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com